29/08/2026 : 9:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ফল বিতরণ পাহাড়হাটীতে

জিরো পয়েন্ট নিউজ অনন্যা পাল, পাহাড়হাটী , ১ জানুয়ারি ২০২১:


পাহাড়হাটী ব্লক হাসপাতলে প্রসূতি মায়েদের এবং চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস । সেই প্রতিষ্ঠা দিবস পালনের জন্য সাতগেছিয়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রথমে পতাকা উত্তোলন করেন নেতৃত্বরা।

এরপরে পাহাড়হাটী ব্লক হাসপাতলে মুমূর্ষু রোগীদের সুস্বাস্থ্যের কথা ভেবে ফল বিতরণ করলেন নেতৃত্বরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মোহাম্মদ ইসমাইল, পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু, জনসাস্থ কর্মাধ্যক্ষ রেখা পাত্র , শিক্ষা কর্মদক্ষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং কর্মীরা।

Related posts

পালসিট টোলপ্লাজায় সাংবাদিক হামলাকারী গ্রেপ্তার

E Zero Point

রাজ্যসরকারের কর্মসূচী প্রচারে যুব তৃণমূল কংগ্রেস

E Zero Point

অন্নপ্রাশন উপলক্ষে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র দান

E Zero Point

মতামত দিন