08/09/2026 : 5:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাতার

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১ জানুয়ারি ২০২১:


আজ ভাতারের ঝুঝকোডাঙ্গা গ্রামের বাউড়িপাড়ায় বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের তুমুল সংঘর্ষ হয়।লাঠিসোঁটা নিয়ে দুপক্ষ জড়ো হওয়ার পাশাপাশি শুরু হয় ইঁট, পাথর ছোড়াছুড়ি।

শুক্রবার ঘটনাটি ঘটেছে ভাতারের ঝুঝকোডাঙ্গা গ্রামে।সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি বোট ৮ জন।আহতদের অধিকাংশই মহিলা।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে দুই দলীয় কর্মী নিজেদের মধ্যে ‘জয় শ্রীরাম’ বলার কারনে শাসকদলের লোকজন জড়ো হয়ে বিজেপি সমর্থক পরিবারগুলির ওপর হামলা চালিয়েছে। মহিলাদের মারধর করা হয়েছে।


অপরদিকে তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে।তৃণমূলের দাবি বিজেপির লোকজনই প্রথমে তাদের এক প্রবীণ কর্মীর ওপর হামলা করেছে। দুপক্ষ থেকেই ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।তবে এখনও পর্যন্ত গ্রেফতারের খবর নেই ।

 

Related posts

কংগ্রেসের “কৃষক অধিকার দিবস” পালন গলসিতে

লোকসভা ভোটের প্রাক্কালে দীর্ঘদিনের দাবি পূরণ

ezeropoint +91 7797331771

দুর্নীতির অপরাধে পঞ্চায়েত সমিতির সভাপতিকে অপসারণ

ezeropoint +91 7797331771

মতামত দিন