08/09/2026 : 10:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

ঋণগ্রস্ত হয়ে মানসিক অবসাদে আত্মহত্যা মঙ্গলকোটে

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১ জানুয়ারি ২০২১:


পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট ব্লক এর ভাটপাড়া গ্রামে এক ব্যক্তি দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন। ওই ব্যক্তির নাম বোরহান শেখ, বয়স ৫০ বছর। লকডাউন এর সময় কাজ হারিয়ে ঘরে বসে ছিলেন। এরপর তিনি বেশ কয়েকটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ছিলেন। ঋণ পরিশোধ করতে পারছিলেন না, তাই পরিবারের সঙ্গে মাঝেমধ্যেই ঝামেলা অশান্তি হচ্ছিল।

গতকাল সন্ধায় তার স্ত্রীর সঙ্গে তাঁর বকাবকি হয়। তিনি অভিমানে ঘর ছেড়ে পালিয়ে যান।বাড়ির লোক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ মেলেনি। আজ সকালের দিকে গ্রামের মাঠের মধ্যে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ লক্ষ্য করে স্থানীয়রা।

এরপর মঙ্গলকোট থানায় খবর দেয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কাটোয়া হসপিটালে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। পুলিশ সূত্রে খবর এ বিষয়ে কোনো লিখিত কোন অভিযোগ দায়ের হয়নি মঙ্গলকোট থানার।

Related posts

অসহায় দুস্থ মানুষের সেবায় আইমা

ezeropoint +91 7797331771

পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ১ টাকার ডাক্তার নামে পরিচিত চিকিৎসক ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়কে

ezeropoint +91 7797331771

বর্ধমানে নারায়ানা স্কুলে ভ্যাক্সিনেশন ক্যাম্প

ezeropoint +91 7797331771

মতামত দিন