27/02/2026 : 2:28 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় ডাক্তার ও নার্সদের মারধরের ঘটনায় গ্রেফতার পাঁচ অভিযুক্ত

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ২৩ সেপ্টেম্বর ২০২০:


গত ২১ সেপ্টেম্বর কালনা সুপার স্পেশালিস্ট হাপসপাতালে রোগীর বাড়ির লোকের দ্বারা ডাক্তার ও নার্সদের মারধোর করার অপরাধে কালনা থানা পুলিশের হাতে গ্রেফতার হলো পাঁচ জন অভিযুক্ত | অভিযুক্তদের আজকে কালনা মহকুমা অতিরিক্ত দায়রা আদালতে তোলা হলে ১৪দিনের জেল হেফাজতের রাখার নির্দেশ দেয় বিচারপতি |


গতকালকে গর্ভস্থ অবস্থা এক শিশুর মৃত্যু হয় | ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার হয়ে ওঠে কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল | রোগীর আত্মীয়রা এই অভিযোগে এক চিকিৎসক সহ বেশ কয়েকজন নার্সকে মারধর করার অভিযোগ ওঠে |

আক্রান্ত চিকিৎসক ও নার্সরা সুপার কে ঘিরে বিক্ষোভ দেখায় | বেশ কয়েকজনের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করে কালনা মহকুমা হাসপাতালে সুপার | অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের।


Related posts

মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ীর শহীদ স্মরণ

E Zero Point

মেমারির নাবালিকা উদ্ধার তমলুকে

E Zero Point

মেমারি সম্প্রীতি ঐক্যের ইফতার সামগ্রী প্রদান

E Zero Point

মতামত দিন