27/08/2026 : 12:22 PM
আমার বাংলাপূর্ব বর্ধমান

কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান-বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – আলমঙ্গীর হোসেন, বড়শুল, ২৪ সেপ্টেম্বর, ২০২০:


কোটি কোটি কৃষক পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার প্রতিবাদে আজ বৈকাল ৪ ঘটিকায় বর্ধমান ২ নম্বর ব্লক কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান-বিক্ষোভ অনুষ্ঠিত হয় আটাগড় হাটতলায়। কেন্দ্র সরকারের কৃষক বিরোধী কালা আইন মানছি না, মানবো না। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মধ্যক্ষ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি  মেহেবুব মন্ডল, বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ ব্যানার্জি, সহ সভাপতি সিতারাম সিং।

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সম্পাদক অনুপ পরামানিক, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সহ সভাপতি অম্বিকা যশ , বর্ধমান দু’নম্বর ব্লক কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মহাসিন সাহেব, ব্লক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর সাহেব, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও উপপ্রধান জয়দেব ব্যানার্জি।

Related posts

আগামী প্রজন্মের স্বার্থে বৃ্ক্ষরোপন

E Zero Point

বিজেপির যুব মোর্চার পথসভা মেমারিতে

E Zero Point

প্রয়াত বর্ধমান পুরসভার আইনী উপদেষ্টা   

E Zero Point

মতামত দিন