13/07/2026 : 10:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

পথশ্রী প্রকল্পে ভাতারে রাস্তা উদ্বোধন করলেন জেলাশাসক

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১ অক্টোবর, ২০২০:


আজ গোটা রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেছেন ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভাতারের সাহেবগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোলদা গ্রামে প্রায় এক কিলোমিটার রাস্তা রাস্তার হবে সেই রাস্তার শুভ উদ্বোধন করলেন জেলাশাসক বিজয় ভারতি।
ভাতারের প্রায় চারটি রাস্তার উদ্বোধন হলো আজ।

আনুমানিক ৭ কিলোমিটার রাস্তার শুভ সূচনা হলো। উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, জেলাশাসক বিজয়ী ভারতীয়, গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ সমস্ত সদস্য, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মদক্ষ গন।

প্রায় ৫০ বছরের দাবি পূরণ হওয়ায় গ্রামের মানুষজন খুশি। ঘোলদা গ্রামে উৎসবের আকার নিয়েছে আজ। ঘোলদা গ্রামের এই রাস্তা জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত হওয়ার রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল।

 

Related posts

মানুষের দাবীঃ হোক কবরস্থানের পাঁচিল

E Zero Point

খাগড়াগড় বিস্ফোরণ মামলায় আরও দুজনের ৭ বছরের কারাবাস

E Zero Point

ভারতীয় প্রাক্তন সৈনিক ক্লাবের আর্মি ফ্ল্যাগ ডে

E Zero Point

মতামত দিন