26/08/2026 : 10:23 PM
আমার বাংলা

সিআইটিইউ মেমারি ১ পূর্ব সমন্বনয় কমিটির উদ্যোগে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ মেমারি, নূর আহামেদ, ১২ জুলাই ২০২৬ঃ


সিআইটিইউ মেমারি ১ পূর্ব সমন্বনয় কমিটির উদ্যোগে প্রয়াত কমরেড মহারানী কোঙার স্মরণে চতুর্থ বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। রবিবার কিসকিন্দা গ্রামে এই রক্তদান শিবিরের সহযোগিতা করেন, ছাত্র, যুব, মহিলা সমিতি, কষকসভা, ও খেতমজুর ইউনিয়ন। রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মোট ৩১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন, সিপিআইএম গনআন্দোলনের নেতা সুকান্ত কোঙার, সনৎ ব্যানার্জী, সজ্ঞয় গুই,হাসিবুল মন্ডল,অমিতাভ চৌধুরী প্রমুখ।

শিবির উদ্বোধন করেন, সিআইটিইউ জেলা কমিটির সদস্য অভিজিৎ কোঙার তিনি বলেন, রক্তের প্রয়োজন মেটাতে নিজে রক্তদান করুন, অপরকে উৎসাহিত করুন।সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানব সেবার মানসিকতা থেকেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্তে সংগ্রহে সহযোগিতা করেন বর্ধমান শহিদ শিব শংকর সেবা সমিতি।

Related posts

মেমারিতে গ্রেপ্তার ১ ডাকাত

E Zero Point

স্রোতের মধ্যে আটকে পরে পরিবারের তিন জন, উদ্ধার করলো মেমারি পুলিশ

E Zero Point

শিক্ষাশ্রী ফর্ম বাবদ ছাত্রছাত্রীদের কাছে টাকা নেওয়ার অভিযোগ

E Zero Point

মতামত দিন