26/08/2026 : 10:17 AM
আমার বাংলামেমারি

ভয় আউট, ভরসা ইন: নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে সহবাস, এক দশক পর মেমারি থানা এলাকা থেকে গ্রেপ্তার প্রতিবেশী যুবক

জিরো পয়েন্ট নিউজ মেমারি, আনোয়ার আলি আনসারী, ১১ জুলাই ২০২৬:


প্রেমের প্রস্তাব দিয়ে নাবালিকা অবস্থায় দিনের পর দিন শারীরিক সম্পর্কের জেরে অবশেষে গ্রেপ্তার এক যুবক। ঘটনার প্রায় ১০ বছর পর পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে মেমারি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শুক্রবার রাতে। ধৃত যুবকের বর্তমান বয়স আনুমানিক ২৭ বছর। সে নির্যাতিতার প্রতিবেশী বলে জানা গেছে। ​পুলিশ সূত্রে জানা যায় ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে যখন নির্যাতিতা নাবালিকা ছিলেন, তখন অভিযুক্ত যুবক তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের ফাঁদে ফেলে নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে দিনের পর দিন শারীরিক সম্পর্ক গড়ে তোলা হয় বলে অভিযোগ। সেই সময় লোকলজ্জা এবং চরম ভয়ের কারণে নির্যাতিতা ও তার পরিবার থানায় গিয়ে সরাসরি লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি।

​বর্তমানে নির্যাতিতা বিবাহযোগ্য হয়ে উঠেছেন। সম্প্রতি নির্যাতিতার যাতে অন্য কোথাও বিয়ে করতে না পারে, সেই উদ্দেশ্যে অভিযুক্ত যুবক ভয় দেখিয়ে তাঁর বিবাহের যোগাযোগ সূত্র ভেঙে দিচ্ছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নির্যাতিতা ও তাঁর পরিবার আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। সরাসরি থানায় যাওয়ার ভয় কাটিয়ে অবশেষে রেজিস্ট্রি ডাক মারফত পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ও মেমারি থানার কাছে একটি লিখিত অভিযোগপত্র পাঠানো হয়। অভিযোগ পেয়েই মেমারি থানার পুলিশ গতকাল রাতে মেমারি থানা এলাকার ওই নির্দিষ্ট গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করা হয়।

​শনিবার দুপুরে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়।পুলিশ ঘটনার তদন্ত প্রক্রিয়াকরণ শুরু করেছে। এক দশক আগের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Related posts

তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন মেমারিতে

E Zero Point

ডাকাতি করার আগেই, পুলিশের জালে পাঁচ ডাকাত

E Zero Point

গণপুর গ্রামের প্রাণপুরুষ নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ১১১ তম জন্মদিন পালন

E Zero Point

মতামত দিন