28/08/2026 : 1:19 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি-কালনা রোডে লক্ষাধিক টাকার শব্দবাজিঃ ধৃতদের আজ কোর্টে চালান

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৪ অক্টোবর ২০২০:


মেমারি থানার অন্তর্গত মাতিশ্বর বাজার এলাকার কালনা রোডের কাছে । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি ছোট হাতি গাড়িকে রাতের টহলরত পুলিশ সন্দেহ জনক ছোটহাতি গাড়িকে দাঁড় করিয়ে টহলরত পুলিশ । গাড়িতে কি আছে জিজ্ঞাসা করলে গাড়ির চালক ও হেলপার সঠিক কোন কাগজ পত্র দেখাতে না পারায় পুলিশ ছোট হাতি গাড়িতে তল্লাশি চালিয়ে ২৩ বস্তা শব্দ বাজি সহ দুই যুবক কে গ্রেফতার করে মেমারিথানায় নিয়ে আসে । ছোট হাতি গাড়িটি ২৩ বস্তা শব্দ বাজি লোড করে বর্ধমান যাচ্ছিল । ওরা বাজি ব্যাবসায়ী দূর্গা পূজা উপলক্ষে বাজি মজুত রেখে ব্যাবসা করার লক্ষ ছিল । ধৃত দুই যুবকের নাম শেখ শামীম বাড়ি বর্ধমানের মেহেদিবাগান এলাকায় অপরজন শেখ ইমরান দুবরাজপুর এলাকায়। শব্দ বাজির আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা‌ ধৃত দুই জনকে বাজি কেস রুজু করে রবিবার বর্ধমান আদালতে হাজির করা হয়।

 

Related posts

রক্তদান শিবির মেমারিতে

E Zero Point

পান্ডুয়ার থৈপাড়া প্রিন্স ক্লাব এর উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

পুরসা হাসপাতালে করোনার লালা পরীক্ষা

E Zero Point

মতামত দিন