30/08/2026 : 10:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

মায়ের হাতে নৃশংস ভাবে খুন হলো দেড়মাসের ছোট্টো শিশু

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, বহরমপুর, ৯ অক্টোবর, ২০২০:


এবার দেড়মাসের শিশু সন্তানকে নিজে হাতে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো ওই শিশুর মায়ের বিরুদ্ধে। বাড়ির বাথরুমের নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজের সন্তানকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে বলে অভিযোগ স্থানিয়দের। শুক্রবার সকালে মুর্শিদাবাদে বহরমপুর থানার সারগাছির রঘুনাথপুরের এই ঘটনা জানাজানি হতেই রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃত ওই শিশুটির দেহ উদ্ধার করে তদন্ত প্রক্রিয়া শুরু করে । অত্যন্ত পাশবিক এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রাও , যদিও অভিযুক্ত ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

ঘটনায় অভিযুক্ত মহিলাকে আটক ক্ষতবিক্ষত অবস্থায় শিশুটির দেহ উদ্ধার করেছে বহরমপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Related posts

নসরতপুর লোকসংস্কৃতি উৎসব

E Zero Point

আউসগ্রামের ডোকরা শিল্পীদের পাশে বেসরকারি কলেজ

E Zero Point

বাংলার যুব শক্তির কর্মসূচি কাটোয়ার সিঙ্গিতে

E Zero Point

মতামত দিন