30/08/2026 : 9:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

সরকারী প্রকল্পের প্রচারাভিযান পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৯ অক্টোবর, ২০২০:


পশ্চিমবঙ্গ সরকারের তপশিলি সংলাপের প্রচার অভিযান শুরু হয়েছে পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েত এলাকা জুড়ে। এদিন সমুদ্রগড় পঞ্চায়েতের এসসি.এসটি এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন পূর্বস্থলী ১ ব্লকের এসসি.এসটির ব্লক সভাপতি অলক বিশ্বাস।

এদিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নবকুমার কর, কালনা ১ ব্লকের এসটি এসসি সেলের সভাপতি সঞ্জিত সেন, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ রঞ্জিত দেবনাথ, ব্লকের যুবর সহ-সভাপতি বাসুদেব বিশ্বাস সহ আরো অনেকে। এছাড়াও এদিন দিদিকে বলো লেখা ফোন নাম্বার দেওয়া কার্ড মানুষের হাতে তুলে দিলেন অভাব-অভিযোগের কথা জানাতে। পাশাপাশি ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে তপশিলি সংলাপের প্রচার করা হয়।

 

Related posts

সরস্বতী পুজোর আনন্দে রক্তদান শিবির

E Zero Point

ভাতারে সিপিআইএম দলীয় কার্যালয়ের দলীয় পতকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ

E Zero Point

জে পি নাড্ডা মালদায় বিজেপির সমাবেশে

E Zero Point

মতামত দিন