30/08/2026 : 8:32 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

পুজোর মরশুমে বেহাল ৩৪ নম্বর জাতীয় সড়ক

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ৮ অক্টোবর, ২০২০:


পুজোর মরশুমে বেহাল ৩৪ নম্বর জাতীয় সড়ক। সমস্যায় শিল্পোদ্যোগী ব্যবসায়ী এবং রপ্তানিকারকরা। এমত অবস্থায় ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি লিখল ওয়েস্টবেঙ্গল এক্সপোর্টাস কমিটি।

এই কমিটির সাধারণ সম্পাদক উজ্জল সাহা জানান, দীর্ঘদিন ধরে বেহাল মালদা ৩৪ নম্বর জাতীয় সড়ক। বড় বড় খনা খন্দে ভরে গেছে গোটা সড়ক। পুজোর মরশুমে বেহাল দশা জাতীয় সড়কের। পণ্যবাহী গাড়ি রাস্তা খারাপের জন্য চলতে পারছে না বন্ধ হয়ে গেছে। আমাদের জেলার রাস্তা ব্যবহার করে উত্তরবঙ্গের ল্যান্ড পোস্ট দিয়ে যে ব্যবসা হয় তা ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় এনএইচ মন্ত্রী নীতিন গরকরিকে চিঠি লিখেছেন কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি।

Related posts

মেমারিতে বিবেকানন্দ ইয়ংস কর্নার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ezeropoint

রাজ্য সরকারকে  কড়া ভৎসনাঃ পুজোর অনুদান  খরচে  গাইডলাইন  বেঁধে দিল কলকাতা  হাইকোর্ট

E Zero Point

বর্ধমান পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন