27/08/2026 : 8:39 PM
আমার বাংলাআলিপুরদুয়ারউত্তর বঙ্গ

শহিদ জওয়ান বিপুল রায়ের বাড়িতে রাজ্যপাল

জিরো পয়েন্ট নিউজ – আবিদ হোসেন, আলিপুরদুয়ার, ৯ অক্টোবর, ২০২০:


আলিপুরদুয়ারে পৌঁছালেন রাজ্যপাল জগদীপ ধনকর।শুক্রবার তিনি আকাশ পথে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। সেখান থেকে সড়কপথে তিনি আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার শহিদ জওয়ান বিপুল রায়ের বাড়িতে যান। শুক্রবার সকাল প্রায় সাড়ে ন’টা নাগাদ রাজ্যপাল শহিদের বাড়িতে যান।সফর সঙ্গী হিসেবে ছিলেন তাঁর স্ত্রী সুদেশ ধনকর। শহিদের পরিবারের সাথে কথা বলে শহিদ জওয়ান বিপুল রায়ের মা ও স্ত্রীর হাতে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে মোট এগারো লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যপাল।সাথে পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা জানান তিনি।এর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, কেন্দ্রীয় সরকার সবসময় শহিদের পরিবারের সঙ্গে রয়েছে। পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।রাজ্যপালের সঙ্গে এদিন শহিদ বিপুল রায়ের বাড়িতে যান আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা, বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা।

Related posts

তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ জনসভা পূর্বস্থলীতে

E Zero Point

কৃষকসভার পক্ষ থেকেপ্রতিবাদ দিবস পালন গলসিতে

E Zero Point

মালদা জেলার ৮ টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন

E Zero Point

মতামত দিন