26/02/2026 : 10:52 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

বিজেপি সাংসদ তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ১১ অক্টোবর, ২০২০:


মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে আইসিসিইউ ও সিসিইউ অ্যাম্বুলেন্স পরিষেবা আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। এদিন রথবাড়ি এলাকায় সংগঠনের সভা কক্ষে এই মর্মে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্জলন এবং ফিতে কেটে এই অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এদিন সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু, উত্তম বসাক সহ অন্যান্যরা। জানা গেছে উত্তর মালদা কেন্দ্রে‌র বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এই এম্বুলেন্স প্রদান করা হয়েছে।

এই বিষয়ে মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, ৩৭ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয়ে সাংসদ মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের হাতে আইসিসিইউ ও সি সিইউএকটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স তুলে দিয়েছেন। মালদা জেলার ব্যবসায়ীদের সুবিধার্থে কাজে লাগবে এই আম্বুলেন্স।

অন্যদিকে এই বিষয়ে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সংসদ খগেন মুর্মু জানান, মার্চেন্টের এক কর্মসূচিতে তিনি এবং দক্ষিণ মালদার সাংসদও উপস্থিত ছিলেন। সেখানেই মালদা চেম্বার অব কমার্সের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্সের কথা বলা হয়েছিল। সেই মতো বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের বরাদ্দ ৩৭ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয়ে অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটি আজ চেম্বার অব কমার্সের হাতে তুলে দেওয়া হল। মালদা সহ অন্যান্য জেলার ব্যবসায়ীদের ক্ষেত্রেও কাজে লাগবে অ্যাম্বুলেন্সটি।

Related posts

পুজোর আনন্দে বিশেষ ক্ষমতা সম্পন্নদের সামিল করল প্রেস ক্লাব

E Zero Point

সমুদ্রগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী

E Zero Point

পান্ডুয়ার যুব তৃণমূল কর্মীদের উদ্যোগে মানবতার টানে রক্তদানকারী সিভিক ভলেন্টিয়ারকে উৎসাহদান

E Zero Point

মতামত দিন