20/09/2026 : 7:12 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

বাড়ির সামনে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ১২ অক্টোবর, ২০২০:


বাড়ির সামনে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী বিবাদ। আক্রান্ত এক মহিলা সহ তিন জন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মুসলিমপুর এলাকায়।
জানা গেছে আক্রান্তদের নাম মইনুল শেখ, নমিনুর শেখ এবং মাসেদা বিবি। আক্রান্ত মইনুর শেখ এর বাম চোখে গুরুতর আঘাত লেগেছে চোখের নিচে আটটি সেলাই পড়েছে। এই ঘটনায় ইংরেজবাজার থানা আলেক সেখ , তারিকুল শেখ সহ চার জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্ত মইনুল শেখ এর অভিযোগ নিজের জায়গায় বেড়া দিচ্ছিলেন তিনি। এই নিয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোল হয়। এরপরই তাকে সহ তার পরিবারের দুইজন কে মারধর করা হয়। ঘটনায় তারা তিনজনই আহত হয়। এ ঘটনায় আজ সকালে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Related posts

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

ezeropoint +91 7797331771

মেমারির বিধায়িকা নার্গিস বেগমের বিক্ষোভ অবস্থান রসুলপুর ষ্টেশনে

ezeropoint +91 7797331771

কংগ্রেসের গড়ে তৃনমূলের বিশাল কর্মী সভা মালদায়

ezeropoint +91 7797331771

মতামত দিন