31/08/2026 : 11:55 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদপূর্ব বর্ধমান

পুজোর মুখে জমজমাট সমুদ্রগড়ের তাঁতি কাপড় হাট

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১৯ অক্টোবর, ২০২০:


পুজোর আগে শেষ রবিবার সমুদ্রগড়ের গণেশচন্দ্র তাঁত কাপড় হাটে জমে গেল বেচা কেনা। লোক ডাউনের পর থেকে দীর্ঘদিন তাঁতিরা বসে থাকায় এক রকম হতাশার মধ্যে দিন কাটাচ্ছিলেন। এর পর এ দিন পুজোর আগে শেষ রবিবার জমজমাট সমুদ্রগড়ের তাঁতি কাপড় হাট। করোনা পরিস্থিতিতে হাটে ভিড় নিয়ন্ত্রণ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, হাটের তরফে দেওয়া হচ্ছে মাক্স, স্যানিটাইজার এবং করা হচ্ছে মাইকিং করে প্রচারও. হাট মালিক কর্তৃপক্ষ জানান দীর্ঘ কয়েক মাস বসে থাকার পর পুজোর আগে শেষ কয়েকটি হাট বারে কিছু বেচা কেনা হচ্ছে তাঁতিদের. এরপর এ দিন শেষ রবিবারে উপচে পড়ল হাটে ভিড় তার জন্য মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে হাটের তরফ থেকে করা হচ্ছে মাইকিং করে প্রচার ও মার্ক স্যানিটাইজার বিলি. দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা হাটের এই পরিষেবা পেয়ে খুশি।

Related posts

বিজেপি প্রার্থী রাজীব ভৌমিককে সংবর্ধনা

E Zero Point

একই দিনে মঙ্গলকোটে দু জায়গায় সাংবাদিক সম্মেলন তৃণমূল কংগ্রেসের, রাজনৈতিক চর্চা তুঙ্গে

E Zero Point

৯ টি রাজ্যের হবু জেলা প্রেসিডেন্টদের প্রশিক্ষন রোটারীর

E Zero Point

মতামত দিন