31/05/2026 : 8:26 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

সুপ্রিম কোর্টের আইনজীবির বাড়িতে মহা নবমীর বিশেষ পূজা

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, হুগলি, ২৫ অক্টোবর ২০২০:


আজ নবমী | হোমাগ্নিতে দেবীর স্তুতি | বনেদি বাড়িতে প্রথা মেনে নবমীর বিশেষ পুজো | কোথাও হোম, কোথাও হবে ফল বলি | পুজো শুরুর সময় যেমন সংকল্প, তেমনই পুজো শেষের প্রক্রিয়া দক্ষিণান্ত | নানা উপাচারে দেবীর আরাধনা | এরই মাঝে বাঙালির প্রাণের উত্সবে বিষাদের সুর | কাতর প্রার্থনা, না পোহায় যেন নবমী নিশি | করোনা আবহে পুজোর আনন্দ এবার অনেকটাই ফিকে |

তবু প্রথা মেনে প্রতি বছরের মতো এ বছরও মুখার্জির পরিবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হলো এবং শুভ নবমীর মহা লগ্নে বাড়িতে শাস্ত্রমতে হোম যজ্ঞ ও স্তোত্র পাট অনুষ্ঠিত হলো l সরকারি সমস্ত নিয়ম বিধি মেনে হল ভোগ প্রসাদ বিতরণ | মুখার্জি পরিবারের প্রধান তথা সুপ্রিম কোর্টের লইয়ার জয়দীপ মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দূর্গা পূজার শুভেচ্ছা বার্তার সাথে সাথে পরিবার এবং রাজ্যবাসীকে করোনা মহামারী থেকে রক্ষা পেতে নিরাপদ থাকতে বলেন | এবং সরকারের সমস্ত নির্দেশ মেনে চলার অনুরোধ জানান |

Related posts

জেলায় ১৬ – ০, করোনা শূণ্য কবে হবো? পূর্ব বর্ধমানে আজ ৬৩২ জন করোনা আক্রান্ত

E Zero Point

একদিকে নিম্নচাপ অপরদিকে মাইথন জলাধার থেকে জল ছাড়লো ডিভিসি কর্তৃপক্ষ

E Zero Point

শিকাগো ধর্ম মহাসভাকে স্মরণ করে দুর্গা মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন