13/07/2026 : 4:25 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা-বর্ধমান সড়কে বাইক-ডাম্পার সংঘর্ষে মৃত্যু হয় ২ নির্মাণ কর্মীর

আলেক শেখঃ সামনাসামনি বাইক-ডাম্পার সংঘর্ষে মৃত্যু হয় নির্মাণ কর্মীর | মৃত তাপস পাত্র (২৩) ও প্রতাপ হাজরার (১৯) বাড়ি কালনা থানার সিমলন গ্রামে | ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় কালনা-বর্ধমান সড়কে বুলবুলি তলা ফাঁড়ির সন্নিকটে মাকরা ও সোনাডাঙ্গা গ্রামের মাঝামাঝি |  তাপস পাত্র ও প্রতাপ হাজরা দুই  জনেই নির্মাণের কাজ সেরে সাতগাছিয়ার দিক থেকে এদিন বাইকে বাড়ি ফিরছিলেন | আর একটি ডাম্পার কালনার দিক থেকে বর্ধমানের দিকে যাওয়ার পথে তাদের বাইকের সাথে সামনেসামনি সংঘর্ষ হয় | আহত দুই বাইক আরোহীকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে গেলে তাপস পাত্রকে মৃত বলে ঘোষণা করা হয় |  প্রতাপ হাজরার অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় | সেখানে চিকিৎসা শুরু হওয়ার পর শনিবার রাত্রি দুটো নাগাদ তাঁরও মৃত্যু হয় |  রবিবার মৃতদেহ গুলির ময়না তদন্ত হয় |  দুই যুবকের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে |

Related posts

মন্তেশ্বরের শুশুনিয়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত-৬, গ্রেপ্তার-৪

E Zero Point

উৎসবের মরশুমে রক্ত সংকট সামাল দিতে পান্ডুয়ায় রক্তদান শিবির

E Zero Point

কাপড়ের দোকানের কর্মচারীর ছিন্নভিন্ন দেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন