30/08/2026 : 11:56 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

বিশ্ব নবীর জন্ম দিবস পালন মালদায়

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ৩০ অক্টোবর, ২০২০:


বিশ্ব নবীর জন্ম দিবস উপলক্ষে বিশাল মিছিলের আয়োজন মালদা শহরে।
করোনা আবহে মুখে মাস্ক পরে মিছিলে অংশ নেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।
মিছিলে পা মেলান ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষসহ অন্যান্যরা।
শুক্রবার সকালে উদ্যোক্তারা মাস্ক বিতরণ করেন মিছিলে অংশগ্রহণকারী মানুষদের মধ্যে।
শুক্রবার সকাল সাতটা নাগাদ মালদা শহরের বিবিগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিশাল মিছিল শুরু হয়। বিভিন্ন রঙের পতাকা নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ মিছিলে অংশ নেন। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের বিবিগ্রাম এলাকায়।
সেখানে বিবিগ্রাম কোবরা ক্লাবের উদ্যোগে মিছিলে অংশগ্রহণকারী মানুষদের শিন্নি, জল,মিষ্টি এবং মাক্স বিতরণ করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ,ইংরেজবাজার পৌরসভার ১৭ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর শুভময় বসু, ১৮ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর আশিস কুন্ডু সহ অন্যান্যরা।

Related posts

কে হবেন মেমারির পৌরপিতা? শপথ গ্রহণের আগে জল্পনা তুঙ্গে

E Zero Point

ভোটের আগে মেমারিতে নাকা চেকিং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর

E Zero Point

কান্দিতে ভারত বনধের সমর্থনে পথসভা ও পদযাত্রা

E Zero Point

মতামত দিন