31/05/2026 : 12:51 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন পান্ডুয়ায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পান্ডুয়া, ৬ নভেম্বর, ২০২০:


কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী গণসংগঠন গুলোর ডাকে আগামী ২৬শে নভেম্বর’২০ এর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (ABPTA) হুগলী জেলার পাণ্ডুয়া চক্রের উদ্যোগে দেওয়াল লিখন। অবিলম্বে শিক্ষা বিরোধী নয়া জাতীয় শিক্ষানীতি’২০ বাতিল করতে হবে এই দাবিতে প্রাথমিক শিক্ষক সমাজ আজ পথে। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জয়দেব ঘোষ,পাণ্ডুয়া চক্রের সভাপতি আব্দুর রহিম সহ পাণ্ডুয়ার শিক্ষক বৃন্দ।

সাধারণ ধর্মঘটের সমর্থনে পাণ্ডুয়া জুড়ে দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও এরিয়া কমিটির সম্পাদক আমজাদ হোসেন,যুব জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও লোকাল সভাপতি অভিষেক ঘোষ, সম্পাদক শিবু ঘোষ সহ নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক।

Related posts

ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

E Zero Point

শিক্ষক দিবসে মাস্ক বিতরণ পূর্বস্থলীতে

E Zero Point

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত বিধায়িকা শম্পা ধারা

E Zero Point

মতামত দিন