27/08/2026 : 3:42 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

রাস পূজা উদ্যোক্তাদের নিয়ে নজরুল মঞ্চে আলোচনা সভা

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৬ নভেম্বর, ২০২০:


পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুরের নজরুল মঞ্চে আসন্ন রাসপূর্ণিমা উপলক্ষে রাস উৎসব কমিটির উদ্যোক্তাদের নিয়ে এ দিন এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলিপ মল্লিক, কালনার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য, নাদনঘাট থানার ওসিসহ বিশিষ্টজনেরা. এদিন মন্ত্রী স্বপনবাবু জানান নবদ্বীপ সংলগ্ন পূর্বস্থলীর শ্রীরামপুর এলাকায় উন্নত রাস উৎসবকে কেন্দ্র করে মাতেন কয়েক হাজার মানুষ।

কিন্তু করোনা পরিস্থিতিতে এ বছর বিষয়টা একটু অন্য রকম। আর তাই প্রত্যেক পুজো কমিটিকেই অনুরোধ করা হয়েছে সামাজিক দূরত্ব মেনে পুজো অনুষ্ঠান করতে। পাশাপাশি প্রত্যেক পুজো কমিটির জন্য মাস্ক ও স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক পুজো কমিটিকে পাঁচ হাজার টাকা করে অনুদানের কথা জানানো হয়েছে মন্ত্রী স্বপন দেবনাথের তরফে।

গত বছরও তিনি একই ভাবে এই এলাকার পুজো কমিটিগুলিকে পাঁচ হাজার টাকা করে অনুদান দিয়েছিলেন। পাশাপাশি ঐতিহ্যশালী রাসে শোভাযাত্রা এবছর পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে। শুধুমাত্র পুজোটুকুই হবে সামাজিক দূরত্ব মেনে।

Related posts

মেমারি শহরে মহিলার শ্লীতাহানিঃ গ্রেপ্তার যুবক

E Zero Point

হেমতাবাদে বিধায়কের মৃত্যুতে মেমারি থানা ঘেরাও করে বিজেপির ডেপুটেশন

E Zero Point

রায়নার মিলন সেতুর ভাঙ্গন পরিস্থিতিঃ আধিকারিক পরিদর্শন

E Zero Point

মতামত দিন