18/07/2026 : 9:43 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আগামী বাংলা গঠনে প্রবুদ্ধ নাগরিকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  মেমারি, ২০ নভেম্বর, ২০২০:


ইন্টেলেকচুয়ালস অফ পূর্ব বর্ধমান মেমারি ও জামালপুর শাখার উদ্যোগে আগামী ২১ নভেম্বর সকালে জামালপুর বাসষ্ট্যান্ডে ও দুপুরে মেমারি চকদিঘী মোড় স্থিত লজে এক বিশেষ আলোচনা সভা আয়োজিত হবে।

আগামী বাংলা গঠনে প্রবুদ্ধ নাগরিকের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ এবং ইন্টেলেকচুয়ালস অফ ওয়েস্ট বেঙ্গলের কনভেনার ড. পঙ্ককজ কুমার রায়, ভারতীয় জনতা পার্টীর বর্ধমান সদর জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ অন্যান্যরা।

ইন্টেলেকচুয়ালস অফ মেমারি শাখার পক্ষ থেকে দেবাশীষ ঘটক জানান যে, বর্তমান পরিস্থিতিতে পশ্চিম বঙ্গের সুস্থ সাংস্কৃতিক ও ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে বর্তমান প্রজন্ম ও বুদ্ধিজীবিদের এগিয়ে আসতে হবে।

Related posts

জামালপুরে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় মৃত এক মহিলা

E Zero Point

মেমারিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন

E Zero Point

মেমারি শহর জয় হিন্দ বাহিনীর নতুন মুখ

E Zero Point

মতামত দিন