24/09/2026 : 5:58 PM
আমার বাংলাজামালপুরপূর্ব বর্ধমান

জামালপুরে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় মৃত এক মহিলা

নিজস্ব সংবাদদাতা, জামালপুরঃ জামালপুর থানার কেরিলী গ্রামে নিয়ন্ত্রণহীন খড়বাহী ট্রাক এক বসতবাড়ীতে ধাক্কা মারে, ঘটনাস্থলে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলা। সংবাদ সূত্রে জানা যায় যে, মহিলার নাম সুফিয়া বেগম(৩৫), তিনি দুই বাচ্চাকে নিয়ে বাস করতেন। উক্ত ঘটনাকে ঘিরে  এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয় ও এলাকাবাসী পথ অবোরধ করে । জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হতেই তুমুল বিক্ষোভ শুরু হয় এলাকায় । অবরুদ্ধ হয়ে পড়ে মেমারি-তারকেশ্বর ভায়া মশাগ্ৰাম রাস্তা । এক এলাকাবাসী জানান যে এতো জোড়ে ট্রাকটি ইটের দেওয়ালে ধাক্কা মারে যে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে । বাঁকের মুখে বেপোরোয়া গতিতে চালানোর জন‍্য ই বিপত্তি । আকস্মিক ঘটনায় শোকাচ্ছন্ন গোটা এলাকায় ।

Related posts

ঈদ উপহার সামগ্রী বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা শিবির

ezeropoint +91 7797331771

সড়ক দুর্ঘটনায় নিহত মেমারির যুবক

ezeropoint +91 7797331771

মেমারিতে লকডাউন কার্যকরী করতে গেলে ৫ দিনে ৫০০০ টেস্ট হোক

ezeropoint +91 7797331771

মতামত দিন