27/08/2026 : 4:33 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

ঈদ উপহার সামগ্রী বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা শিবির

জিরো পয়েন্ট নিউজ মহ: মুস্তফা শেখ, মুর্শিদাবাদ, ২২ মে ২০২১:


সম্প্রতি চর কাবিলপুরে  ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বেশ কয়েকজন অসহায়-দুস্থ মানুষের হাতে। কাবিলপুর এলাকার চর কাবিলপুর পোড়াপাড়ার ইন্ডিয়ান ইসলামিক মিশন, এ অনুষ্ঠিত হয় এই কর্মযজ্ঞটি।ইউনিভারস্যাল ইসলামিক অরগানাইজেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাস্ক, সাবান-স্যানিটাইজার, চিনি, ময়দা ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় প্রায় ৪০ জন অসহায় দুস্থ মানুষের হাতে।

অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, আব্দুর রাকিব, কাবিলপুর গ্রাম পঞ্চায়েত এর প্রাক্তন প্রধান আবদুল মালেক মহাশয়, আই. সি. আর হাইমাদ্রাসার সহ শিক্ষক মহঃ মোসাররাফ হোসেন,
চরকাবিলপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহঃ নাজিমুদ্দিন বিশ্বাস মহাশয় প্রমুখ।

Related posts

মেমারিতে অভিনেতা সোহম চক্রবর্তী ও প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর

E Zero Point

প্লাসটিক বন্ধ করতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চেয়ারম্যানের প্রচার

E Zero Point

মুখোশ কে কেন্দ্র করে খুন হল ১০ বছরের এক বালক

E Zero Point

মতামত দিন