13/07/2026 : 4:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারিরসুলপুর

মেমারি ও রসুলপুরে বিজেপির পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী

সুব্রত চক্রবর্তী, মেমারিঃ বিধান নগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এর ওপর আক্রমণের প্রতিবাদে, পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুর এবং মেমারি চকদিঘী মোড় জি.টি. রোডের ওপর বিজেপি কর্মী সমর্থকদের টায়ার জ্বালিয়ে অবরোধ। মূলত সব্যসাচী দত্তর উপর আক্রমণ, রাজ্য সরকারের একক স্বেচ্ছাচারিতা এবং খাদ্য সামগ্রী বন্টনে দুর্নীতি। আমফানে ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণে অনিয়ম সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে তারা অবরোধ করেন। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন মেমারি শহর। এরপর মেমারি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছালে অবরোধ তুলে নেওয়া হয়।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সন্তোষ রায়, সুভাষ নিয়োগী, ভূপেশ কুমার মজুমদার, সবুজ বিশ্বাস, মঞ্জুরী সর্দার, মনোজ মন্ডল, চন্দ্রশেখর সাউ ও অন্যান্য বিজেপি সমর্থকবৃন্দ।

Related posts

সব খেলার সেরা বাঙালির ফুটবল- উদ্বোধনে মেমারি থানার ওসি

E Zero Point

পথ নিরাপত্তা কর্মসূচী মঙ্গলকোট থানায়

E Zero Point

বর্ধমান বি এফ সি-র পক্ষ থেকে রক্তদান

E Zero Point

মতামত দিন