26/02/2026 : 5:53 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরের জৌগ্রাম এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, জামালপুরঃ ১০০ দিনের কাজ দেওয়ার এবং পঞ্চায়েতের বিভিন্ন ক্রিয়া-কলাপ এর আর্থিক সহায়তায় সহ বিভিন্ন কর্মসূচি থেকে, বেশ কিছু মানুষদের কে বাদ দিয়ে নির্দিষ্টভাবে শাসকের রং দেখে বিশেষ সুবিধা পাইয়ে দেয়া হচ্ছে। এই অভিযোগে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা এবং গ্রামবাসীরা সম্মিলিতভাবে গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি দেখাতে থাকে।
পাশাপাশি একাধিক দাবিতে তারা পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয়। যদিও পঞ্চায়েত কার্যালয়ের অভ্যন্তরে পঞ্চায়েত প্রধান অসীমা পাখিরা উপপ্রধান শেখ সাবীর আলী মন্ডল এর সঙ্গে প্রকাশ্যে একাধিক মতের অমিল দেখা যায়। পঞ্চায়েত প্রধান অসীমা পাখিরা ডেপুটেশন গ্রহণ করতে অস্বীকার করেন। উপপ্রধান তড়িঘড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, ঠিক সেই সময় ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপির কর্মী-সমর্থকেরা। একপ্রকার চাপের মুখে ডেপুটেশন গ্রহণ করতে বাধ্য হন প্রধান। এরপর পঞ্চায়েতের বাইরে বেরিয়ে কার্যত শাসকদেরকে বিজেপি কর্মী সমর্থকদের বলতে শোনা যায়, আগামী ১৫ দিনের মধ্যে যদি সঠিকভাবে তারা প্রশ্নের উত্তর দিতে না পারে, সেক্ষেত্রে পঞ্চায়েতের যাবতীয় কর্মসূচি বন্ধ করে দেওয়া হবে। যদিও এই সমস্ত বিষয়গুলিকে প্রধান এবং উপপ্রধান গুরুত্ব দিতে নারাজ।

বিজেপি পক্ষের দাবী, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠছে, সেই সময় ব্যতিক্রম নয় পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম গ্রাম পঞ্চায়েত। গ্রামবাসীদের কথায় কার্যত দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে জামালপুরের জৌগ্রাম সহ একাধিক পঞ্চায়েত এলাকা।

Related posts

বিজেপির রক্তদান শিবির ও সেবা সপ্তাহ পালন

E Zero Point

ছোট হাতি গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ, আহত টোটো চালক

E Zero Point

মন্ত্রীর নির্দেশে পূর্বস্থলীতে তপশিলি অভিযান

E Zero Point

মতামত দিন