জিরো পয়েন্ট নিউজ, নিজস্ব সংবাদ, জামালপুর, ১ ফেব্রুয়ারি ২০২৫ :
বর্ধমান সদর দক্ষিন মহাকুমা প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ৪২ তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত পাঁচড়া হাই স্কুলের খেলার মাঠে।
শুক্রবার সাব-ডিভিসন পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতায় সাতগেছিয়া পশ্চিম চক্র, সাতগেছিয়া পূর্ব চক্র, মেমারি চক্র, কলানবগ্রাম চক্র, খন্ডঘোষ ২ চক্র, জামালপুর পূর্ব চক্র, খন্ডঘোষ ১ চক্র, জামালপুর চক্র, রায়না ১, ২, ৩ ও ৪ চক্রেক প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল বলে জানান এ আই প্রিয়ব্রত মুখার্জী ও সাব ডিভিশন স্পোর্টস কমিটির কনভেনার চিন্ময় নন্দী।
এদিন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে পাঁচড়া কিষানমান্ডি থেকে একটি মশাল দৌড় করা হয়। মশাল দৌড়ে অংশগ্রহণ করেছিলেন অমরেশ বসু, সহদেব হাঁসদা, জগন্নাথ হেমব্রম, সনৎ মুরমু, মিঠুন কুমার মন্ডল, সেখ আনিস অন্যান্যরা।
পরে মাঠে এসে মশাল তুলে দেওয়া হয় ডিপিএসসির চেয়ারম্যান তথা মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের হাতে। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও রাজ্য সংগীত পরিবেশনের ও মার্চপাস্টের মাধ্যমে সূচনা হয় খেলার ।
উপস্থিত ছিলেন এসডিও বুদ্ধদেব পান মহাশয়, জামালপুর ব্লকের বিডিওপার্থসারথি দে, ডিআই দেবব্রত পাল, এ আই প্রীয়ব্রত মুখার্জি সহ সমস্ত সরকারি আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় , শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার। ছিলেন জামালপুর এর বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ মেহেমুদ খাঁন জেলা পরিষদ এর সদস্যা কল্পনা সাঁতরা, পাঁচড়া অঞ্চলের প্রধান বিকাশ পাকড়ে সহ অন্যান্যরা।
পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় ও জামালপুর পূর্ব চক্রের ব্যবস্থাপনায় পাঁচড়া এস সি আর এস বিদ্যামন্দিরের খেলার মাঠে আয়োজিত এই বিশাল ক্রীড়া যজ্ঞের ব্যবস্থাপনায় ছিলেন এস আই রাজেন্দ্র প্রসাদ মাঝি। মাঠ পরিচালনায় ছিলেন মিঠুন মন্ডল, রঞ্জিত হাঁসদা, কার্তিক রায়, রমাপ্রসাদস সেন, সনৎ মুরমু, অমরেশ বসু, কৌশিক চট্টোপাধ্যায়, অমিত সরেন, সৌমেন ভট্টাচার্য্য, দেবাশীষ গাঙ্গুলী, বরুন চক্রবর্তী, আনন্দ রায়, রামমোহন ভাঙ্গী সহ অন্যান্যরা।






