31/05/2026 : 11:12 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা মূলক প্রচার মেমারি

জিরো পয়েন্ট নিউজ, নিজস্ব সংবাদ, মেমারি, ১ ফেব্রুয়ারি ২০২৫ :


সারা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই ঘটে চলেছে পথ দুর্ঘটনা। অনেক ক্ষেত্রে এই পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় অনেককেই। রাস্তায় বেরিয়ে সামান্য অসতর্কতার জন্য আর ফেরা হয় না ঘরে প্রিয়জনদের কাছে। একটু সাবধানতা অবলম্বন করলে কাউকেই আর পথের বলি হতে হয় না।

মানুষের মধ্যে সাবধানে গাড়ি চালিয়ে জীবন বাঁচানোর সচেতনতা বৃদ্ধি করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই স্লোগান সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার করা হয়। সেফ ড্রাইভ সেভ লাইফ পরিকল্পনার মধ্যে দিয়ে জনসাধারণকে সচেতন করার জন্য রাজ্যের প্রতিটি জেলার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলায় সারা সপ্তাহ ধরে বিবিধ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

শুক্রবার পথনিরাপত্তা সপ্তাহ উদযাপনের শেষ দিনে মেমারি থানার ব্যবস্থাপনায় স্কুল ছাত্রছাত্রী ও ব্যান্ড সহযোগে একটি রেলি আয়োজন করা হয়। মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাসের তত্বাবধানে এই রেলিতে অংশগ্রহণ করে মেমারি থানার ট্রাফিক নোডাল অফিসার নানু দাস, এস আই বিক্রম দে এবং মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা-২ এর ছাত্রছাত্রীরা।

মেমারি থানার ট্রাফিক নোডাল অফিসার নানু দাস বলেন  পথ নিরাপত্তা সপ্তাহে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা ও সচেতনতার প্রচার করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। কিছু সচেতনতা যেমন – সর্বদা হেলমেট পড়ে বাইক চালানো, গাড়ির গতি সর্বদা নিয়ন্ত্রণে রাখা, বাইক বা গাড়ি চালানোর সময় ফোনে কথা না বলা, দুজনের এর অধিক বাইকে আরোহন না করা, মদ্যপ অবস্থায় গাড়ি বা বাইক না চালানো, ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি সামান্য কিছু সাবধানতা মেনে চললেই এড়ানো যেতে পারে পথ দুর্ঘটনার হার।

 

Related posts

তৃণমূলের বাইক র‍্যালি মেমারিতে

E Zero Point

মানসিক অবসাদে আত্মঘাতী ব্যবসায়ী

E Zero Point

বড়দিনে “গ্রিণেথন”- সাইকেল ম্যারাথন

E Zero Point

মতামত দিন