জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ৯ অক্টোবর, ২০২০:
বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে গত কাল শুধুমাত্র কলকাতা শহরে যে ধুন্ধুমার কান্ড ঘটেছিল তার আঁচ রাজ্যজুড়ে বিভিন্ন স্থলে পড়েছে। গত ৭ অক্টোবর পূর্ব বর্ধমানের পালসিট টোল প্লাজায় নবান্ন ফেরত বিজেপি কর্মীদের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে আক্রান্ত হলেন জিরো পয়েন্ট-এর সাংবাদিক তথা জেলার বরিষ্ঠ চিত্রসাংবাদিক নূর আহামেদ।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মেমারি পালসিট টোল প্লাজার নিকট। জিরো পয়েন্ট-এর সাংবাদিক নূর আহামেদ জানান যে, কয়েকজন সাংবাদিক পালসিট টোল প্লাজার কাছে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ নবান্ন ফেরৎ কিছু বিজেপি কর্মীদের সঙ্গে টোল প্লাজার কর্মীদের সংঘর্ষ বেধে যায়। সেই সংঘর্ষের ছবি তুলতে গেলে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হই। অজ্ঞাত পরিচয় বিজেপি কর্মী ক্যামেরা ছিনিয়ে নেয়। মাটিতে ফেলে লাথি মারা হয়। তারপরে দ্রুত সেখান থেকে বিজেপি কর্মীরা চলে যায়।




