27/08/2026 : 10:29 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

যুব সাংগঠনিক সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২ অগাষ্ট, ২০২০:


গতকাল মেমারি ১ নম্বর ব্লক গন্তারে তৃণমূল যুব সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো | উক্ত সভায় উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, নিত্যানন্দ ব্যানার্জি এবং ব্লকের বহু প্রবীণ নেতৃত্ববৃন্দ ও এলাকায় বহু নবীন যুব যোদ্ধা | এছাড়াও উক্ত সভায় থেকে নিত্যানন্দ ব্যানার্জির নেতৃত্বে প্রায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থক গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে | তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার |
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাসবিহারী হালদার কর্মীদের উদ্দেশ্যে কিছু দলীয় নির্দেশ দেন এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দলের প্রচারের জন্য গুরুত্ব দেয়ার কথা বলেন।

Related posts

বিজেপির কৃষক সুরক্ষা পদযাত্রায় তৃণমূলের বিক্ষোভ প্রদর্শন মঙ্গলকোটে

E Zero Point

পারিবারিক অশান্তির জেরে উত্তপ্ত ভাতারের কুমারুন গ্রাম

E Zero Point

বর্ণময়’ বসন্ত উৎসব রবীন্দ্র ভারতী সোসাইটিতে

E Zero Point

মতামত দিন