30/08/2026 : 11:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ছুটির দিনেও কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করন, খুশি চাষিরা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২১ নভেম্বর, ২০২০:


আজ শনিবার সরকারি ছুটির দিনেও কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ চলছে জোড় কদমে ভাতার ব্লকে।
ছুটির দিনে নাম নথিভুক্তকরণ হওয়ায় খুশি ভাতার ব্লকের চাষীরা।
ভাতার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ প্রদ্যুৎ পাল জানান,কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করা না থাকলে চাষিরা সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারবে না। তাই আমরা উদ্যোগ নিয়েছি এ মাসের মধ্যেই যে সমস্ত কৃষকরা এখনো কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেনি তাদের নাম নথিভুক্ত করা হবে। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন কৃষকের নাম নথিভুক্তকরণ এর কাজ চলছে।
এই কাজ হচ্ছে ভাতার কৃষি দপ্তরে।

Related posts

মেমারি সম্প্রীতি ঐক্যের ইফতার সামগ্রী প্রদান

E Zero Point

জীবন পাল্টাচ্ছে মহিষবাথানের মুখা শিল্পের

E Zero Point

মেমারিতে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা

E Zero Point

মতামত দিন