26/08/2026 : 8:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গনাদনঘাটপূর্ব বর্ধমান

নাদনঘাটে দুঃসাহসিক অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুটি বাড়ি

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী,  ২ ডিসেম্বর,  ২০২০:


গতকাল মঙ্গলবার নাদন ঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতগেরিয়া দক্ষিণ পাড়ায় কানাই মাঝি ও শ্রীদাম মাঝি র দুটি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়।


পরিবার সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায়  বাসন্তী মাঝি তার বড় ছেলে দূর্যোধন মাঝি জন্য গ্যাসে চা বানাতে যায় সেই সময় হঠাৎ গ্যাসের পাইপ লিক করে আগুন ছড়িয়ে পড়ে ও উপরের খর এর চালায় আগুন ধরে যায় ধীরে ধীরে সম্পূর্ণ বাড়িটাকে আগুনে গ্রাস করে নেয়। পাশে থাকা একটি ঘরও ভস্মীভূত হয়ে যায়।

সঙ্গে সঙ্গে গ্রামবাসীর তৎপরতায় তিনটি মাঠে জল দেওয়ার শ্যালো মেশিনে লাগিয়ে পাশের পুকুর থেকে পাইপ লাগিয়ে দেড় ঘন্টা র চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও দুই ঘরের আসবাবপত্র সহ গহনা মিলে অনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষতি হয়।

আজ সকালে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ ও নাদন ঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান খায়রাত আলী শেখ সহ নবকুমার কর তার বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং পঞ্চায়েত থেকে তাদেরকে ত্রিপল সহ বেশ কিছু পোষাক ও খাবার সামগ্রী এসে দিয়ে যান।

Related posts

বিধায়ক যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করলেন কুলটিতে

E Zero Point

সরকারী জমিতে ট্রাক পার্কিং জোন, চলছে অসামাজিক ক্রিয়াকলাপ

E Zero Point

বেসরকারি বাস না নামলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

মতামত দিন