27/02/2026 : 8:02 AM
আমার বাংলা

‘নাগরিক দিবস’ হিসেবে পালিত হবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস : মমতা বন্দ্যোপাধ্যায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ১ জানুয়ারি ২০২১:


১৯৯৮ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজ দলের ২২তম প্রতিষ্ঠা দিবস। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সকলকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। এই বছরে এই দিনটিকে ‘জাতীয় নাগরিক দিবস’ হিসেবে পালন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে সমস্ত বুথে বুথে দলের জন্মদিনের পাশাপাশি নাগরিক দিবস পালনের কথা তিনি সকলকে জানিয়ে দিয়েছেন।

দলের প্রতিষ্ঠাদিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, “আজ তৃণমূলের ২২ বছর পূর্ণ হল। দলের পক্ষ থেকে মা-মাটি-মানুষকে জানাই সশ্রদ্ধ প্রণাম। যেসকল কর্মী-সমর্থকরা নিঃস্বার্থভাবে দলের কাজ করে যান, তাঁদের অভিনন্দন জানাই। মানুষের আশীর্বাদ ছাড়া তৃণমূল এই জায়জায় এসে পৌঁছাত না”। “আজ সারা রাজ্যজুড়ে বুথে বুথে পালিত হবে ‘নাগরিক দিবস’। আমরা সবাই নাগরিক। মানুষের স্বার্থে আমাদের লড়াই চলছে, চলবে। জয় হিন্দ, জয় বাংলা”।

বর্তমানে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সরব দলগুলির মধ্যে সর্বাগ্রে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই দিন তৃণমূল ভবনে সভাপতি সুব্রত বক্সি পতাকা উত্তোলন করেছেন। পাশাপাশি স্পষ্টভাবে তৃণমূল সভাপতি জানিয়েছেন নাগরিক সংশোধনী আইনের বিরোধীতা তাঁরা চালিয়ে যাবেন। ২০২১ সালে পুরসভা নির্বাচনের জন্য এনারসি এবং সিএএ-কে হাতিয়ার করেই এগোবে তৃণমূল কংগ্রেস।

Related posts

কলকাতা হাইকোর্টের নির্দেশে ‘স্বাধীনতা’ পেল আরামবাগ টিভি

E Zero Point

টানা ৪৮ঘণ্টা লকডাউনে মেমারি শহরের খন্ড চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়

E Zero Point

থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোরের রক্তের দায়িত্বে লায়ন্স ক্লাব পান্ডুয়া

E Zero Point

মতামত দিন