30/08/2026 : 5:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবাঁকুড়া

সম্প্রীতির নজরঃ পীরবাবার মাজার প্রতিষ্ঠা করলেন হিন্দু ভাইয়েরা গোবিন্দপুরে

জিরো পয়েন্ট নিউজ – তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া, ৭ জানুয়ারি ২০২১:


পশ্চিমবঙ্গের মাটি এক বৃন্তে দুইটি কুসুমের মাটি। রাজনৈতিক নেতারা যতই উস্কানি দিক না কেন রাজ্যের সম্প্রীতিকে তারা ভেঙ্গে ফেলতে পারবে না। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুরে হিন্দু ভাইয়েরা পীরবাবার মাজার প্রতিষ্ঠা করে নজির সৃষ্টি করলো।

সকালে হিন্দু ও মুসলিম ধর্মের মানুষজন পীরবাবার মাজারে চাদর চড়ান। তার আগে গোটা গোবিন্দপুর বাজার সকল ধর্মের মানুষজন পথ পরিক্রমা করে।

এই পীরবাবার মাজার প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা শান্তিনাথ দে বলেন, এখানে হিন্দু মুসলিম ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান।

তিনি আরো বলেন প্রতি বছর আমরা পীরবাবার উরস পালন করবো। জিনকরা গ্রামের ইমাম সাহেব বললেন, এই রকম জিনিস ভারতবর্ষে খুবই কম দেখা যায়। আমাকে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, খুব উৎফুল্ল লাগছে। আমরা এই সম্প্রীতি ধরে রাখতে চাই।

Related posts

বনগ্রামে নবম শ্রেণীর ছাত্রী এ কী করলো?

E Zero Point

অঙ্ক পরীক্ষার দিন ঘটে গেল বড়ো বিপদ পূর্ব বর্ধমানে

E Zero Point

জামালপুর ১ পঞ্চায়েত অফিসের সামনে ঠাণ্ডা পানীয়জল জল প্রকল্পের উদ্বোধন

E Zero Point

মতামত দিন