27/08/2026 : 2:09 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

‘পল্লিগান্ধী’র জন্মদিনে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১৮ জানুয়ারি ২০২১:


পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে গান্ধীকালচার ভবনে আজ বিনাব্যয়ে চক্ষুপরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে।বর্ধমান লায়ন্স ক্লাবের সহযোগিতায় এদিন এই চক্ষুপরীক্ষা শিবিরের পাশাপাশি ডায়াবেটিস চিহ্নিতকরন শিবির হয়।রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী তথা ভাতারের প্রাক্তন বিধায়ক ‘পল্লিগান্ধী’ নামে খ্যাত ভোলানাথ সেনের ২৩ তম মৃত্যুবার্ষিকী ছিল এদিন।সেই উপলক্ষ্যে ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে এই সামাজিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়, সম্পাদক প্রদ্যোত পাল সহ বিশিষ্টজনরা।প্রদ্যোতবাবু জানান এদিন ১৫০ জন পুরুষ ও মহিলার নিঃখরচায় চক্ষুছানি পরীক্ষা করা হয়। যাদের ছানি অস্ত্রোপচার করার প্রয়োজন তাদের পরবর্তী দিনে বিনাখরচে অস্ত্রপচার করার ব্যবস্থা করা হবে।

Related posts

মেমারি পৌরসভা পক্ষ থেকে ষ্টেশনবাজার স্যানিটাইজড করা হল

E Zero Point

শারদউৎসব নিয়ে প্রশাসনিক বৈঠক মঙ্গলকোট থানায়

E Zero Point

জামালপুরে বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে অনলাইনে নজরুল জয়ন্তী পালন

E Zero Point

মতামত দিন