27/08/2026 : 7:09 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

শারদউৎসব নিয়ে প্রশাসনিক বৈঠক মঙ্গলকোট থানায়

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ২৪ সেপ্টেম্বর, ২০২০:


রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক ব্লক কে তাদের সর্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটিদের নিয়ে বিশেষ বৈঠক করার নির্দেশ দিয়েছিলেন । পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে মঙ্গলকোট থানার উদ্যোগে আজ এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো, মঙ্গলকোট থানায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিথুন ঘোষ, মঙ্গলকোট ব্লক আধিকারিক মোস্তাক আহমেদ, মঙ্গলকোট ব্লক আই.সি.ডি.এস চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার সহ বিশিষ্ট ব্যক্তিগণ।

মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিঠুন ঘোষ প্রত্যেক দুর্গা উৎসব কমিটিদের বার্তা দেন, করোনাভাইরাস এর জন্য সরকারি নির্দেশ মেনে উৎসব পালন করতে হবে। নিজেদের আনন্দ অপরের নিরানন্দ না হয়। মঙ্গলকোটের প্রায় ২৭ টি ক্লাব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমস্ত ক্লাবের সদস্যরা এ সরকারের নিয়ম মেনে শারদউৎসব করবে বলে জানিয়েছেন ।

Related posts

বইমেলার সভায় যাওয়া নিয়ে সকালে চায়ের দোকানে বচসায় মর্মান্তিক মৃত্যু!!! বড়পলাশনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

E Zero Point

পাণ্ডুয়ার বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে ৫০০ বৃক্ষরোপন

E Zero Point

কালনা মহকুমা প্রশাসনের বনসৃজন কর্মসূচি 

E Zero Point

মতামত দিন