26/08/2026 : 10:47 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

আসন্ন দুর্গাপুজোর নিয়ম-শৃঙ্খলা নিয়ে মন্তেশ্বর থানায় প্রশাসনিক বৈঠক

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ২৪ সেপ্টেম্বর ২০২০:


আজ সারা বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক তিনি যে ভার্চুয়াল সভার আয়োজন করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে সমস্ত পুজো উদ্যোক্তাদের নিয়ে এই করোনা পরিস্থিতিতে আসন্ন দুর্গাপুজোর নিয়মশৃঙ্খলা কি হবে সে বিষয়ে অবগত করছেন  এবং সেই আহ্বান অনুযায়ী তিনি যে ভার্চুয়াল সভার আয়োজন করেছেন সেই মোতাবেক মন্তেশ্বর থানার পক্ষ থেকে মন্তেশ্বর থানার নিয়ন্ত্রণাধীন যে সমস্ত পুজো উদ্যোক্তা রয়েছেন, তাদের প্রত্যেককে এবং সমস্ত পঞ্চায়েতের প্রধানদের কে মন্তেশ্বর থানার পক্ষ থেকে আহ্বান জানিয়ে মন্তেশ্বর থানায় সেই ভার্চুয়াল সভা শোনানো হয় | এবং সেখানেই প্রত্যেক পুজো উদ্যোক্তা এবং কমিটিগুলোকে  মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক নিয়ম শৃঙ্খলা মেনে পুজো করা এবং কিভাবে পূজো পরিচালনা করা হবে সেখানেএ কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে আজকের ভার্চুয়াল সভায় |


থানার পক্ষ থেকে ব্লকের সমস্ত পুজো প্যান্ডেলে কমিটি এবং মন্তেশ্বর থানার পঞ্চায়েতের প্রধান দের নিয়ে একটি হোয়াটসআপ গুরুপ করছেন মন্তেশ্বর থানার ওসি সৈকত মণ্ডল | কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষণাৎ ওই গ্রুপের মধ্যে মেসেজ করার জন্য পঞ্চায়েতের প্রধান পুজো কমিটিকে আহ্বান জানান | মন্তেশ্বর থানার অন্তর্গত সমস্ত উদ‍্যোক্তাদের কাছে সেই বিষয়ে অনুরোধ করা হচ্ছে ||

Related posts

বড়দিন উপলক্ষে অভিনব উদ্যোগ

E Zero Point

ঘুম উড়েছে চন্দননগরের আলোক শিল্পীদের

E Zero Point

২৩৩ তম জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা মেমারিতে

E Zero Point

মতামত দিন