01/03/2026 : 3:59 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বিজেপির পথসভার মঞ্চ পুড়িয়ে দেয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ১৯ জানুয়ারি ২০২১:


মেমারি ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের মুবারাকপুর ডিভিসি পাড়ে আজ বিজেপির যুব মোর্চার পথসভা হওয়ার কথা ছিল | বিজেপি কর্মীরা ,একটি মঞ্চ তৈরি করে | গত রাত ১০:৩০ মিনিট নাগাদ মঞ্চ বাধা শেষ করে যে যার বাড়িতে চলে যায় | এরপর আজ সকালে বিজেপি কর্মীরা দেখতে পায় যে গতকাল সোমবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ওই সভামঞ্চটি পুড়িয়ে দিয়েছে | যার জেরে আজ সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় |

সোমবার সকালে সভামঞ্চে পুড়িয়ে দেয়ার ঘটনা জানাজানি হতেই প্রতিবাদে নেমে পড়েন বিজেপির নেতা-কর্মীরা | ঘটনাস্থলে আসে রাজ্য নেতা ভীষ্মদেব ভট্টাচার্য |
তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, ঘটনাটি যারাই করে থাকুক অত্যন্ত নক্কার জনক এবং নিন্দনীয় ঘটনা | যারাই এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দাবি করেন |

এদিকে মেমারি এক নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি জিতেন্দ্র সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। এর সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় | যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবিও করেন তিনি |

খবর যায় মেমারি থানায় | কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে | পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে |

Related posts

SIR আপডেটঃ পূর্ব বর্ধমানে ভোটার বাদ ১৭৮৪০, সবচেয়ে বেশি বাদ মেমারি বিধানসভায়, কম জামালপুর

ezeropoint

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন মেমারিতে

E Zero Point

মেমারিতে ইলেকট্রিক রেল পোলে ট্রাকের ধাক্কা, গভীর রাতে রসুলপুর এলাকা বিদ্যুৎ সংযোগহীন

E Zero Point

মতামত দিন