29/08/2026 : 9:51 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

১১টি চোরাই মোটর বাইক উদ্ধার, গ্রেপ্তার ২

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৩০ জুলাই ২০২১:


বাইক চোর সন্দেহে গ্রেপ্তার ২ যুবক। উদ্ধার এগারটি চোরাই মোটর বাইক।পুরাতন মালদার বালা সাহাপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটর বাইক সমেত দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আরো বাইকের তথ্য। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম ইমরান আলী এবং মোস্তাফিজুর রহমান, ইমরানের আলীর বাড়ি পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর এলাকার জলঙ্গা গ্রামে এবং অপর ধৃত যুবকের বৈষ্ণব নগর থানার সব্দলপুর গ্রামের।

ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার গভীর রাত্রে নারায়ণপুরের জলঙ্গা গ্রামে হানা দিয়ে মালদা থানার পুলিশ একটি পরিত্যাক্ত বাড়ি থেকে চুরি হওয়া মোটরবাইক গুলি উদ্ধার করে । মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানান যে ধৃত যুবক পুরাতন মালদার বিভিন্ন জনবহুল এলাকা থেকে এই বাইক গুলি চুরি করত এবং এগুলো বিক্রি করার উদ্দেশ্যে এক জায়গায় জড়ো করা হয়েছিল কিন্তু তার আগেই আমরা উদ্ধার করেছি তবে আরো কিছু চুরি যাওয়া বাইক উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ধৃত দুই যুবককে দশ দিনের পুলিশি হেফাজতের চাওয়া হয়েছে এবং আজ ঐ দুই যুবককে মালদা জেলা আদালতে পাঠানো হয়েছে।

Related posts

শক্তিগড়ে এমএলএ কাপ

E Zero Point

আর.এস.এস সেবা ভারতীর উদ্যোগে জৌগ্রামে রক্তদান শিবির

E Zero Point

কান্দি কৃষি খামারে কৃষকদের ভর্তুকিযুক্ত কৃষি সরঞ্জাম বিতরণ

E Zero Point

মতামত দিন