29/08/2026 : 10:49 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানশক্তিগড়

শক্তিগড়ে এমএলএ কাপ

জিরো পয়েন্ট নিউজ – অর্ঘ্য ব্যানার্জি, শক্তিগড়, ১৭ অগাষ্ট ২০২১:


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবস ঘোষণা করেন। ১৬ আগস্ট বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমানের জেলার বর্ধমান ২নং ব্লকের শক্তিগড় যুব গোষ্ঠীর ময়দানে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকের এই খেলা হবে দিবস পালন করা হয়।

পাশাপাশি এদিনের মঞ্চ থেকে কোভিড যোদ্ধা ও বিশিষ্টজনদের এদিন সংবর্ধনা জানানো হয়। তাছাড়া প্রত্যেক  ক্লাবগুলোকে দুটি করে ফুটবল প্রদান করা হয়। পাশাপাশি এদিন বিধায়ক এর উদ্যোগে এক এমএলএ কাপের আয়োজন করা হয়। এই দিন উপস্থিত ছিলেন উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক ও পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সৌভিক পানও বিডিও সুবর্ণা মজুমদার ও সার্কেল ইনসপেক্টর দেবনাথ সাধুকা ও শক্তিগড় থানার অফিসার ইন চার্জ কুনাল বিশ্বাস মহাশয় ও বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সরকার ও বৈকন্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি ও বৈকন্ঠপুর এক নম্বর অঞ্চল সভাপতি আজাদ রহমান ও বিশিষ্ট মানুষজন।

এইদিন ফুটবল খেলা দেখার জন্য বহু নানা বয়সের মানুষ জীবন খেলা দেখে এইদিন বিজয়ীকে কাপ তুলে দেন উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক ও পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সৌভিক পান ও বিডিও ম্যাডাম সুবর্ণা মজুমদার মহাশয়া

Related posts

ভাতারের ওরগ্রামে ইকো পার্কের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী

E Zero Point

গাপ্পি মাছ ছাড়ছেন গ্রামীণ সম্পদ কর্মীরা

E Zero Point

মেমারিতে টোটো চালকদের কাছে তোলাবাজি!!! প্রতিবাদে বিক্ষোভ মিছিল

E Zero Point

মতামত দিন