22/07/2026 : 1:50 PM
আমার বাংলাআরামবাগগোঘাটদক্ষিণ বঙ্গহুগলি

টানা বর্ষণের জেরে কয়েক হাজার মানুষ গৃহহীন আরামবাগে

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, হুগলি, ৩০ জুলাই ২০২১:


এক টানা বর্ষণের জেরে আরামবাগ মহকুমার গোঘাটের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন । প্রায় কয়েক হাজার মানুষ গৃহহীন বহু কাঁচা বাড়ি নষ্ট হয়ে গেছে উচু জায়গায় ও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে অনেকেই। আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আধিকারিকেরা বিভিন্ন এলাকার চালাচ্ছে টইল।

গন্ধেশ্বরী নদীর জল উপছে পড়ে গোঘাটের খাটগ্রাম এলাকার চাষী থেকে গ্রামবাসীরা মেন P.W.D রাস্তা কাটছেন কোথায় বা কামারপুকর শ্রীরামকৃষ্ণ বিদ্যা মহাপিঠ কলেজ জলে জলমগ্ন, কামারপুকুর থেকে বদনগঞ্জ যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বাস চলাচল বন্ধ রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

যার ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। এছাড়াও সোনিয়া নকুণ্ডা ভাদুর শাওড়া সহ গোঘাটের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন প্রায় কয়েক হেক্টর চাষের জমি জলের তলায় চলে যাওয়া চাষিদের মাথায় হাত।বিভিন্ন এলাকায় জল ঢুকে বেশকিছু মাটির বাড়ি পড়ে গেছে ।

এছাড়াও বাড়িতে জল ঢুকে পড়ায় গৃহহীন হয়ে পড়েছে প্রায় কয়েক হাজার মানুষজন।বর্ষার শুরুতেই পরপর অতি বৃষ্টির জেরে দুবার এই প্লাবনের ফলে বহু চাষী সমস্যার সম্মুখীন জলের তলায় চলে গিয়েছে একাধিক চাষের জমির ফসল সমস্যায় পড়েছেন সেই সমস্ত চাষিরা সরকারের সহযোগিতার অপেক্ষায় দিন গুনছেন তা না হলে হয়তো বড়োসড়ো বিপদের আশঙ্কা করছে চাষিরা ।আগামী দিনে তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়বে হয়তো চাষাবাদ বন্ধ করে দিতে হবে। এমনটাই মনে করছেন এই সমস্ত এলাকার কৃষিজীবী মানুষ।

Related posts

মাউন্ট ইউনাম জয় করলেন মেমারির রাজা

E Zero Point

মেমারি পৌরসভার ১০ নং ওয়ার্ডে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ

E Zero Point

ভারতীয় প্রাক্তন সৈনিক ক্লাবের আর্মি ফ্ল্যাগ ডে

E Zero Point

মতামত দিন