21/09/2026 : 2:57 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

কৃষি বিলের বিরোধিতায় মালদা শহরে মহিলা তৃণমূলের প্রতিবাদ মিছিল

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২০ জানুয়ারি ২০২১:


কেন্দ্রীয় কৃষি বিলের বিরোধিতায় মালদা শহরে প্রতিবাদ মিছিলের আয়োজন করলো মহিলা তৃণমূল কংগ্রেস।
বুধবার দুপুর একটা নাগাদ প্রতিবাদ মিছিল শুরু হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকা থেকে।
মিছিলে পা মেলান মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রীমা ভট্টাচার্য, জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সরকার, তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম নূর,বিধায়িকা সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য নেতৃত্ব।

সারা শহর পরিক্রমা করে মিছিল পৌঁছায় মালদা কলেজ ময়দানে। সেখানে একটি সভার আয়োজন করা হয়।
মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রীমা ভট্টাচার্য বলেন,২০২১ এর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন মহিলারা। ২২১ টি আসন পেয়ে মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।

Related posts

মদের দোকান খোলা কিন্তু স্কুল, কলেজ বন্ধ – বিক্ষোভ বর্ধমানে

ezeropoint +91 7797331771

সাত সকালেই পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস

ezeropoint +91 7797331771

কালনায় বিনামূল্যে সবজিবাজার চতুর্থ সপ্তাহ

মতামত দিন