08/09/2026 : 10:38 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় বিনামূল্যে সবজিবাজার চতুর্থ সপ্তাহ

আলেক শেখঃ পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের  কালনা বিজ্ঞানকেন্দ্রর বিনামূল্যে সবজিবাজার চতুর্থ সপ্তাহে পড়লো। রবিবার কালনা শহরের  এই সবজিবাজার থেকে  দুই শতাধিক পরিবারকে  বিভিন্ন রকমের সবজি বিনামূল্যে দেওয়া হয়।  আরো কিছু সবজি   চলাফেরা করতে অক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। আয়োজক  সংস্থার  অন্যতম কর্মকর্তা রামকৃষ্ণ নাগ  জানান– দীর্ঘ লকডাউন, আমফান, কালবৈশাখী ঝড় সাধারণ মানুষ অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত।   কাজ নেই, রোজগার নেই। তাই মহাসংকটে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগ।  মানুষের যতদিন এইরকম সংকট থাকবে, ততদিনই এই কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করবে আমাদের সংস্থা।

Related posts

“দলের টিকিট পেলে হয়তো তাকে মরতে হতো”- টিকিট না পাওয়ায় সুনীল মণ্ডলের প্রতিক্রিয়া

ezeropoint +91 7797331771

১০০ দিনের কাজের বকেয়া টাকার জন্য সহায়তা কেন্দ্র মেমারিতে

ezeropoint +91 7797331771

সম্প্রীতির আবহে দুর্গাপুজোর বস্ত্র বিতরণ

মতামত দিন