13/07/2026 : 2:04 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বৈদ্যডাঙ্গা জয়যাত্রী সংঘের নেতাজী জয়ন্তী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, রসুলপুর,  ২৩ জানুয়ারি ২০২১:


বৈদ্যডাঙ্গা জয়যাত্রী সংঘের উদ্যোগে পালন করল দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস । অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রভাতফেরীর মাধ্যমে, এরপর জাতীয় পতাকা ও সঙ্ঘের পতাকা উত্তোলন সহ জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ।

নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন বৈদ্যডাঙ্গা জয়যাত্রী সংঘের সভাপতি সমীর রায়, সম্পাদক কৌশিক চৌধুরী ও অন্যান্য কমিটি মেম্বাররা।
বিশিষ্ট বাউল সঙ্গীত শিল্পী ও সংঘের সদস্য ক্ষ্যাপা বাউল সুধীর রায় সঙ্গীত পরিবেশন করেন এবং সহ কৃষ্টি সম্পাদক স্বপ্ননীল চক্রবর্তী নেতাজী বিষয়ক কবিতা আবৃত্তি করেন ।
সবশেষে বাচ্চাদের হাতে কেক বিস্কুট ও একাডেমীর জার্সি প্যান্ট তুলে দেওয়া হয়। এই বছর ফুটবল একাডেমীর শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন ।

Related posts

মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের পথসভা

E Zero Point

দল ছাড়ার খবর একটা গুজব, সংবাদমাধ্যমকে ডেকে বিষ খাবেন, বললেন বিধায়ক

E Zero Point

কালনায় বিশ্বকর্মা পূজো জৌলুসহীনঃ কর্মহীন শ্রমিকের পাশে ইউনিয়ন

E Zero Point

মতামত দিন