26/08/2026 : 9:05 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

শ্যামবাটি রাধাকৃষ্ণ বিদ্যাপীঠ হাই স্কুলের দুয়ারে সরকারের ক্যাম্প

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৪ ডিসেম্বর, ২০২০:


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক এগারোটি প্রকল্প সুবিধা দিতে, ইতিমধ্যেই বিভিন্ন ব্লকে চালু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। সেইমতো এদিন পূর্বস্থলীর দু নম্বর ব্লকের শ্যামবাটি রাধাকৃষ্ণ ভৌমিক বিদ্যাপীঠ হাইস্কুলের ময়দানে পারুলিয়া এলাকা দুয়ারে সরকার কর্মসূচি পালিত হলো।

এ দিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন পূর্বস্থলী দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস যুব সভাপতি গৌতম ভট্টাচার্য। স্থানীয় প্রধান উপ প্রধানসহ বিভিন্ন আধিকারিকরা। এদিন এই ক্যাম্পে এলাকার সাধারন মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বলে জানান ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।

Related posts

রমজান সম্পর্কে মৌলানা ওয়াহিদুদ্দিন খানের বার্তা

E Zero Point

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারের

E Zero Point

রেকারিং রক্তদান শিবির, অভিনব উদ্যোগ বর্ধমানে

E Zero Point

মতামত দিন