29/08/2026 : 12:25 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

রেকারিং রক্তদান শিবির, অভিনব উদ্যোগ বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৪ জুন ২০২১:


“তোমাকে আশ্বাস দিই ; সুসময়ে ভালোবাসা হবে” সুসময় তো আসবেই, আমরা সবাই তার জন্য অপেক্ষারত। অপেক্ষারত এই মহামারীর শেষে, ভালো থাকার দেশে যৌথভাবে ভালবাসব প্রত্যেকে প্রত্যেকজনকে। ততদিন আমরা সবাই বেঁধে বেঁধে থাকার উদ্যোগ নিই। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায়, আমাদের সাধ্যমত। এইভাবেই রক্তদানের আহ্ববান জানাচ্ছেন বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রাক্তনীরা । তারা শুরু করছে রক্তদান শিবির প্রতিমাসে, যা চলবে এক বছর ধরে। ভ্যাকসিন নেওয়ার ২৮ দিন পর রক্ত দেওয়া যায় নিয়ম মোতাবেক।

তাদের তরফে সুদীপ্ত দাঁ জানাচ্ছেন “আমাদের রক্তদান শিবিরে কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি যত্ন নিয়ে মেনে চলা হবে। তাই ভয় ভাঙান, রক্তদান কর্মসূচীতে অংশ নিন। এই পর্বের শিবির ১৪ ই জুন, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে, সকলে আসবেন এই আশা রাখি।” তাদের এই ক্যাম্পে রক্ত দিতে চাইলে ভরতে হবে ১টি ফর্ম, রইল লিঙ্ক : https://forms.gle/9uPMSevXiZzUfBUp8

চিরন্তনী র এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন বর্ধমান শহরের বহু চিকিৎসক ও রক্তদান আন্দোলনের কর্মীরা

Related posts

অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় আক্রান্ত স্ত্রী

E Zero Point

দুর্গাপুজো নিয়ে দশ দফা নির্দেশিকাঃ মেমারি থানা প্রাঙ্গণে প্রশানিক বৈঠক লাইভ

E Zero Point

শুভ সূচনা সেহারাবাজার ২০২১-এর উৎসব কৃষি ও বইমেলা

E Zero Point

মতামত দিন