07/09/2026 : 2:32 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় আক্রান্ত স্ত্রী

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৩ সেপ্টেম্বর ২০২১:


স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় আক্রান্ত স্ত্রী। শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার বি এস রোড় এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম সান্তনা প্রসাদ। গত ১৪ বছর আগে মালদা শহরের অন্ধরা পাড়া এলাকার বাসিন্দা পেশায় গাড়ি ব্যবসায়ী অমৃত প্রসাদের সাথে বিয়ে হয় সান্তনা দেবীর।

অভিযোগ বিয়ের কয়েক বছর পর স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তিনি। এরপর থেকেই পরিবারে অশান্তি লেগে থাকত। স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মাঝেমধ্যেই মারধর করা হতো তাকে। ঠিক সেই রকমই শুক্রবার সকালে স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় ঘুসি মেরে তার মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




 

Related posts

জামালপুরের জৌগ্রামে মুম্বাই থেকে ফেরা যুবক করোনা আক্রান্ত

ezeropoint +91 7797331771

মানসিক অবসাদে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

ezeropoint +91 7797331771

আন্তরাজ্য স্টেপনি চোরের দল আটক  মঙ্গলকোটে 

মতামত দিন