30/05/2026 : 7:36 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমান হাসপাতাল চত্বরের অ্যাম্বুলেন্স চালকদের মানবিক মুখ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান,  ৪ জুন ২০২১:


আমফানে দগদগে স্মৃতি যখনও মোছেনি তার আগেই ছোবল মারল “ইয়াস” , নতুন করে যখন ঘর বাঁধছে তখনই আবার ঘর হারালো উপকূলের বহু পরিবার , কোভিড নয় ইয়াস যেন সাক্ষাৎ তাদের কাছে যমদূত ; প্রকৃতির তান্ডব কাছ থেকে দেখা তাণ্ডবের স্বীকার সেই সকল অসহায় মানুষের পাশে দাঁড়াল প্রায় ২৫০ কিমি দুরের বর্ধমান হাসপাতালের অ্যাম্বুলেন্স , স্বর্গরথ চালকরা, বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল তৃণমূল কংগ্রেস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বর্ধমান দক্ষিণ বিধায়ক খোকন দাস এর নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের শংকরপুর সংলগ্ন বন্যা বিধ্বস্ত এলাকায় পোঁছল ত্রাণ।

প্রায় ১৫০ জন পরিবারকে ত্রাণ এবং ১০০ জন বাচ্চাকে জামাপ্যান্ট স্কুল ব্যাগ জুতো এবং খাবার দিয়ে সাহায্য করল তারা, এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে পেরে এবং বাচ্চাদের মুখে হাসি দেখে আমরা সার্থক জানাচ্ছেন চালকদের তরফে শুভেন্দু ভট্টাচার্য ;

স্থানীয় এলাকার ক্লাস ৬ এর বাচ্চু সামন্ত জানায় বন্যার জলে ঢুবেছে সব, বই খাতা কিছুই অবশিষ্ট নেই, আপাদত ব্যাগ মিললেও বই খাতা কি ভাবে ফেরৎ আসবে সেটাই চিন্তার ! ঝড়ে বাড়ির চাল ভেঙে এখন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া সাবির আলি বলেল ত্রাণের খাবার আর জামা কাপড় সাময়িক স্বস্তি দিল , সরকারের পাশাপাশি এই সংগঠনের সাহায্য উপরি পাওনা ;

বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল তৃণমূল কংগ্রেস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগে যথেষ্ঠ প্রশংসনীয় , সংগঠনের তরফে শুভেন্দু ভট্টাচার্য ভবিষ্যতেও সরকারের পাশে সর্বতভাবে থাকার আশ্বাস দিয়েছেন।

Related posts

বেঙ্গল কেমিক্যালে চাকরি দেওয়ার নাম করে প্রতারনা

E Zero Point

মঙ্গলকোটে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ও ত্রাণ বিলি

E Zero Point

মন্তেশ্বরে সয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বচ্ছতা অভিযান

E Zero Point

মতামত দিন