27/08/2026 : 5:17 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

আমাকে বন্দুক দেখালে আমি বন্দুকের সিন্দুক দেখাইঃ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, হুগলি, ২৫ জানুয়ারি ২০২১:


ভিক্টোরিয়ার ঘটনার রাজনৈতিকভাবে প্রতুত্তর দেওয়া হবে বলে সোমবার হুগলির পুড়শুড়ার জনসভায় জানান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিক্টোরিয়ায় নেতাজী জন্ম জয়ন্তী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কিছু বিজেপি সমর্থকের জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মঞ্চে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভাষণ দেননি মুখ্যমন্ত্রী।

সোমবার হুগলির দলীয় জনসভায় তা নিয়ে মুখ খুলে বিজেপিকে একহাত নেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘নেতাজি আমাদের সকলের গর্ব। তাঁর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে গেলাম। এত বড় সাহস! কয়েকটা উগ্র ধর্মান্ধ দেশের প্রধানমন্ত্রীর সামনে আমায় কটুক্তি করেছে।’ হুঁশিয়ারি সুরের মমতা বলেন, ‘ওরা আমায় চেনে না। আমায় যদি কোনও মা বলেন বাসন টা মেজে দিয়ে যাও, আমি তাই করবো। কিন্তু আমাকে বন্দুক দেখালে আমি বন্দুকের সিন্দুক দেখাই। আমরা বন্দুকে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে এর প্রত্যুত্তর দেব।’


দলত্যাগীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন মমতা। তিনি বলেন, ‘যারা যারা যেতে চাইছেন তাড়াতাড়ি চলে যান ট্রেন ছেড়ে দেবে। তৃণমূল আপনাদের চায় না। আমাদের কিছু যায় আসে না। কারণ ভোট আর এক মাসের মধ্যে। আজকে গিয়ে আর কি লাভ? কি পাবে?’ তিনি জানান, তৃণমূল টিকিট দিল না তাই ভয়ে পালিয়ে যাচ্ছে কেউ কেউ। যারা মানুষের জন্য কাজ করেনি তৃণমূল তাদের টিকিট দেবে না। বিজেপিকে তাণ্ডবকারীদের দল বলে আক্রমণ করেন মমতা।

Related posts

তৃণমূল নেতা অচিন্ত্য চ্যাটার্জীর পদত্যাগ প্রসঙ্গে কি বললেন, বিধায়ক, পৌরপিতা ও শহর সভাপতি

E Zero Point

পর্যটকের দেখা নেই, চরম বিপাকে ব্যবসায়ীরাঃ শুনশান কালনার ১০৮ শিবমন্দির  চত্বরের

E Zero Point

ফের মঙ্গলকোটে রাম ও বাম থেকে শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে

E Zero Point

মতামত দিন