28/02/2026 : 5:30 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

জে পি নাড্ডা মালদায় বিজেপির সমাবেশে

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৬ ফেব্রুয়ারি ২০২১:


শনিবার মালদা সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলীয় একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সকাল ১১.৩০ নাগাদ হেলিকপ্টারে চেপে মালদায় এসে পৌঁছান ।


শহরের আম বাজার এলাকায় কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এরপর পুরাতন মালদার তাঁতীপাড়া ময়দানে কৃষকদের নিয়ে এক সভায় অংশ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে কৃষক এবং দলীয় নেতা নেত্রীদের সঙ্গে খিচুড়ি খান তিনি। মাটিতে বসে শালপাতায় খিচুড়ি খান তিনি। জল পান করেন মাটির গ্লাসে।
এরপর মালদা শহরের পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে পুষ্পর্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।


সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তিনি। শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। কয়েক হাজার দলীয়কর্মী অংশ নেন এই শোভাযাত্রায়।শোভা যাত্রা শেষ হয় রবীন্দ্র মূর্তির পাদদেশে।
এরপর দলীয় কর্মসূচি শেষ করে এদিন হেলিকপ্টারে চেপে নদীয়ার উদ্দেশ্যে রওনা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Related posts

তীব্র তাপপ্রবাহের মধ্যেই সন্ধ্যাকালীন রক্তার্পণ উৎসব

E Zero Point

থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোরের রক্তের দায়িত্বে লায়ন্স ক্লাব পান্ডুয়া

E Zero Point

‘শিক্ষারত্ন’ পুরস্কার পেতে চলেছেন বর্ধমানের প্রধান শিক্ষক

E Zero Point

মতামত দিন